ট্রাম্পের সিদ্ধান্তে রিপাবলিকানরা কি সংখ্যাগরিষ্ঠতা হারাবেন?
১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় নিউ অরলিন্সে অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে জর্জ এইচ ডব্লিউ বুশ অঙ্গীকার করেছিলেন, "আর কোনো নতুন কর নয়।" সেই প্রতিশ্রুতি তাকে নির্বাচনে জিততে সহায়তা করলেও, পরবর্তীতে কর বৃদ্ধি করায় ভেঙে পড়ে তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা। এর নেতিবাচক প্রভাব পড়ে পরবর্তী নির্বাচনে, এমনকি নিজ দলের ভেতরেও সমর্থন হারান তিনি।
