ইরানের কঠিন শর্ত মেনে নেওয়ার নেপথ্যে কী?
হরমুজ প্রণালিকে আগের অবস্থায় ফেরাতে কী করেননি ট্রাম্প। ইরানকে গালিগালাজ, এক রাতের মধ্যে তছনছ করে দেওয়ার হুমকি, গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার আলটিমেটাম, হামলা…আরও কত কী? তবে কোন কিছুতেই হালে পানি পাননি মার্কিন প্রেসিডেন্ট। অবশেষে আলটিমেটাম শেষ হওয়ার আগেই হঠাৎ ১৮০ ডিগ্রি এঙ্গেলে সিদ্ধান্ত পরিবর্তন তার। ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়ে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা। প্রশ্ন হলো, কেন হঠাৎ সব মেনে নিলেন ট্রাম্প? এটি কি তার নতুন কোনো কৌশল?
