এনবিআর প্রাক-বাজেট আলোচনায় আবাসন ও ওষুধ খাতের প্রস্তাবনা
জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত হলো ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা। নির্মাণ, আবাসন, চামড়া, ওষুধসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা এতে অংশ নেন। ৮ এপ্রিল রাজধানীর জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের চ্যালেঞ্জ এবং আসন্ন বাজেটে কর কাঠামো সহজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার চাপ দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে—এমন বাস্তবতায় ব্যবসায়ী নেতারা কর সহায়তা ও নীতিগত প্রণোদনারও দাবি জানান।
