সংসদে হাম নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও রুমিন ফারহানার বিতর্ক কেন?
সরকারের কাছে হামের টিকার যথেষ্ট মজুদ রয়েছে। কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ৮ এপ্রিল সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে সংসদকে এই তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম নিয়ে প্যানিক তৈরির প্রয়োজন নেই। হাম প্রতিরোধে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
