সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিলে কী আছে?
সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ এপ্রিল নির্বাচন কমিশন ভবনে এ ঘোষণা দেওয়া হয়। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
