ট্রাম্পের হুমকি নিয়ে ইরানি দূতাবাসের ব্যঙ্গ
এক রাতের মধ্যে ইরানের সভ্যতা ধ্বংস করতে চান ট্রাম্প। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, সক্ষমতার সবটুকু ব্যবহার করে শত শত সাধারণ বোমা ফেলেও তা সম্ভব নয়। তবে কি লক্ষ্য অর্জনে পারমাণবিক বোমা ব্যবহার করবেন ট্রাম্প? এ নিয়ে যখন বিশ্বজুড়ে উৎকণ্ঠা তখন ইরানিরা মজেছেন ব্যঙ্গবিদ্রুপে। উপহাস করে লেখা ইরানি দূতাবাসগুলোর পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে।
