আমানতকারীদের টাকা উত্তোলন নিয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক
কোনো আমানতকারী অসুস্থ হয়ে দেশে কিংবা বিদেশে উন্নত চিকিৎসা নিলে তার খরচের জন্য আমানত থেকে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা৷ দুপুরে মতিঝিলের সেনাকল্যাণ ভবনের ১১ তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দীক৷
