ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে মন্দার ঝুঁকি কতটা?
"যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির মাধ্যমে প্রায় কোনো তেলই আমদানি করে না এবং ভবিষ্যতেও করবে না। এই প্রণালি আমাদের কোনো প্রয়োজন নেই, কখনো ছিলও না।"- গত ১ এপ্রিল হোয়াইট হাউস থেকে প্রাইমটাইম ভাষণে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েক দিনের ব্যবধানেই সুর বদলালেন তিনি। ৫ এপ্রিল ট্রুথ সোশ্যালে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে তিনি লেখেন, "এই বাস্টার্ডস, প্রণালি খুলে দে, না হলে নরকে পাঠিয়ে দেওয়া হবে তোদের, দেখে নিস!" সিএনএনের প্রতিবেদনের আলোকে টিবিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই ট্রাম্পের এমন সুর বদলের কারণ কী? এবং যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ?
