নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান
পরিবর্তনশীল পরিস্থিতিতে নারী ও শিশুদের নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। ৬ এপ্রিল রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক আলোচনা সভায় অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, নারী নির্যাতন প্রতিরোধে প্রতিটি জেলায় ওসিসি সেন্টার চালুর পরিকল্পনা করছে সরকার।
