জ্বালানির দীর্ঘ সারিতে নজরকাড়া রাশিদের ‘গো-কার্ট’
তেলের পাম্পে গাড়ির দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা একটু জ্বালানির জন্য। কিন্তু এই চেনা ভিড়ের মধ্যেই সবার চোখ আটকে গেছে একটি অদ্ভুত সুন্দর যন্ত্রে। সারি সারি দামী গাড়ির মাঝে নিচু উচ্চতার অদ্ভুত এক বাহন।
