যুক্তরাষ্ট্র কি ইরানের ইউরেনিয়াম জব্দ করতে পারবে?
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি দখলের চিন্তা করলেও, বিশেষজ্ঞরা বলছেন, এমন সামরিক অভিযান অত্যন্ত জটিল, ঝুঁকিপূর্ণ এবং সময়সাপেক্ষ। ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। তবে এটি ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত, পরিবহন বা ধ্বংস করাও বিপজ্জনক।
