পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে মোট নিহত ১৫
ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে দেশটির বিভিন্ন শহরে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। সবশেষ ইসরায়েলের হাইফা শহরে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আর এই হামলায় দুজন নিহত বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো।
