পাইলট উদ্ধার অভিযানে চরম ভরাডুবি যুক্তরাষ্ট্রের; দাবি ইরানের
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র ৫ এপ্রিল জানান, ভূপাতিত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করে। তবে ইরানি সামরিক বাহিনী সেই অভিযান প্রতিহত করে এবং একাধিক মার্কিন বিমান ধ্বংস করে দেয়।
