শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে সরকারের ভাবনা কী?
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে। ৫ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, অংশীজনদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভার বিষয়টি বিবেচনা করবে।
