চার রণতরী নিয়ে আমেরিকা কি নতুন ফাঁদে পা দিচ্ছে?
গত ৩১ মার্চ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন রণতরী 'ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ', যা ওই অঞ্চলে আগে থেকে থাকা আরও তিনটি রণতরীর সঙ্গে যোগ দেবে। কিন্তু প্রশ্ন হলো, যে প্রেসিডেন্টের নামে এই রণতরী, তার নীতি থেকে কি বর্তমান মার্কিন প্রশাসন আদৌ কোনো শিক্ষা নিয়েছে?
