মহাকাশযানে কীভাবে কাটছে নভোচারীদের সময়?
চাঁদের চারপাশে ঘুরে আসার মতো বড়সড় এক মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র চার নভোচারী। কিন্তু তাঁদের দৈনন্দিন জীবন শুনলে মনে হতে পারে, এ যেন অনেকটা ছোট্ট কোনো ভ্রমণ বা ক্যাম্পিং ট্রিপ। খাওয়া-দাওয়া, ঘুম, কাজের ঝামেলা; সবই আছে, তবে সবকিছুই ঘটছে মহাকাশযানের ভেতরে, শূন্যে ভেসে ভেসে।
