ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাংচুর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগে বেসরকারি একটি হাসপাতালে ভাংচুর চালিয়েছে নিহতের স্বজনরা। ৫ এপ্রিল সকালে উপজেলা সদরের আহমেদ প্রাইভেট হাসপাতালে এই ভাংচুরের ঘটনা ঘটে।
