যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কী হুঁশিয়ারি দিল ইরান?
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য শিগগিরই বড় চমক আসছে। পাশপাশি দেশের ভেতরে ও বাইরে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে তেহরান। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জানিয়েছে, চলমান সংঘাতে ইরান তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে। এমনকি প্রতিপক্ষকে চাপে ফেলতে নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি।
