অতীতে ইরানের হাতে আটক মার্কিন সেনাদের ভাগ্যে কী ঘটেছিল?
টানা ৩৫ দিন পর্যন্ত ইরানি ভূখণ্ডের ভেতরে কোনো মার্কিন বিমান বিধ্বস্ত হয়নি। কিন্তু ৩ এপ্রিল ইরানের হামলায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং এর একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন অন্যজন। এই মুহূর্তে নিখোঁজ সেই সেনাকে খুঁজে পেতে মার্কিন সামরিক বাহিনী এবং পুরস্কারের আশায় থাকা ইরানি বেসামরিক নাগরিকদের মধ্যে চলছে এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। আশঙ্কা করা হচ্ছে, ওই ক্রু ইরানের হাতে ধরা পড়লে তাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দরকষাকষির বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে তেহরান।
