সৌদি আরবের মার্কিন দূতাবাসে কে হামলা করেছে?
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে সম্প্রতি একটি হামলার ঘটনা ঘটেছে। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই হামলার তীর স্বাভাবিকভাবেই ইরানের দিকে যেতে পারে বলে অনেকেই ধারণা করছিলেন। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলায় তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে।
