ট্রাম্পের বলরুমের নিচে সুবিশাল সামরিক বাংকার কতটা নিরাপদ?
সম্প্রতি একটি বলরুম নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন শুধু স্থাপত্য নয়; বরং এর নিচে গড়ে ওঠা একটি অত্যন্ত গোপন ও উন্নত সামরিক বাংকার। সাধারণত এই ধরনের স্থাপনার তথ্য কঠোরভাবে গোপন রাখা হলেও, আইনি চাপের মুখে ট্রাম্প নিজেই এর নানা দিক প্রকাশ্যে আনছেন।
