গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার জায়গায় দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নিয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। ৪ এপ্রিল রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় সাকিও সেখানে উপস্থিত ছিলেন।
