ইরানের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে কী ধারণা যুক্তরাষ্ট্রের?
আবারও অস্থিরতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা পরিস্থিতিকে করে তুলেছে জটিল। আকাশপথে হামলা, কৌশলগত স্থাপনায় আঘাত, স্থল অভিযানের ইঙ্গিত- সব মিলিয়ে যুদ্ধ এখন আর সীমিত পরিসরে নেই। সংঘাত যেকোনো সময় রূপ নিতে পারে আঞ্চলিক সংকটে।
