স্পেসএক্স কি শিগগিরই পুঁজিবাজারে আসছে?
মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। বর্তমানে এটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হলেও, ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রাথমিক গণপ্রস্তাবের জন্য গোপনীয় আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ভবিষ্যতে স্পেসএক্সের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হবে।
