ইরানজুড়ে বেড়েছে হামলার তীব্রতা, বাস্তুচ্যুত কত হাজার পরিবার?
ইরানে তীব্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির রাজধানী তেহরানে অন্তত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের মুখপাত্র আব্দুলমোহর মোহাম্মদখানি। তিনি জানান, হামলার কারণে অন্যত্র চলে গেছে ১ হাজার ৮৬৯টি পরিবার। এ ছাড়া আরও প্রায় ১ হাজার ২৪৫টি পরিবারকে স্থানান্তর করা হয়েছে ২৩টি আবাসিক কমপ্লেক্সে।
