আমি জানি না, তোমরা কেন আমাকে ‘চকোলেট বয়’ বলো: সিয়াম
এবারের ঈদে চিত্রনায়ক সিয়ামের নতুন সংযোজন রাক্ষস। মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'রাক্ষস' মূলত ভায়োলেন্স-নির্ভর একটি সিনেমা। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। তবে যে প্রশ্নটি সবার মুখে মুখে ছিল- সিয়াম কি এমন একটি 'ওয়ান ম্যান শো'ধর্মী, অ্যাকশননির্ভর সিনেমার ভার বইতে পারবেন? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজিত টিবিএস স্পটলাইটে এই প্রশ্নের দিয়েছেন সিয়াম নিজেই।
