সংযুক্ত আরব আমিরাতের সামরিক সক্ষমতা কেমন?
শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাষ্ট্র ও অন্য মিত্রদের সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এমনটাই জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয় ওই কর্মকর্তারা বলেন, এই ধরনের সামরিক পদক্ষেপের বৈধতা পেতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের জন্য তদবির করছে আরব আমিরাত।
