‘আর্টেমিস–2’ মিশনে কারা আছেন? কতদিন থাকবেন?
৫৩ বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবার চাঁদের দিকে মানুষ পাঠালো। ১ এপ্রিল নাসার 'আর্টেমিস–২' মিশনের চার নভোচারী ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 'ওরিয়ন' ক্যাপসুলে চড়ে যাত্রা শুরু করেন। ১৯৭২ সালের অ্যাপোলো-১৭-এর পর এটি প্রথম মিশন। চার নভোচারী—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও কানাডার জেরেমি হ্যানসেন—১০ দিনের মিশনে চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। মিশনের মূল লক্ষ্য ভবিষ্যতে চাঁদে নিয়মিত যাতায়াতের পথ তৈরি করা।
