ট্রাম্পের ভাষণেও কেন স্বস্তি ফেরেনি?
ইরান যুদ্ধে জড়িয়ে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণই যার বড় প্রমাণ। কেননা, সাধারণত মার্কিন প্রেসিডেন্টদের খুব একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায় না। এরপরও ইরান যুদ্ধ ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে নতুন কি বলেন ট্রাম্প? সে জন্য অধীর অগ্রহে অপেক্ষায় ছিল যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। কিন্তু দীর্ঘ ১৯ মিনিটের ভাষণে নতুন কোনো স্বস্তির বাণী শোনাতে পারেননি ট্রাম্প। উল্টো, গদবাধা পুরোনো সব কথা বলেছেন। এতে জ্বালানি ও শেয়ারবাজারে স্বস্তি তো ফেরেইনি উল্টো-অস্বস্তির দমকা হওয়া বইতে শুরু করেছে।
