ট্রাম্পের অহংকারের জন্যই কি ইরান যুদ্ধ থামছে না?
যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনেক যুদ্ধই কৌশলগত কারণে হয়েছে, কিন্তু কোনো নেতার নিছক ব্যক্তিগত অহংকার বা 'ইগো' বাঁচাতে কি আস্ত একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব? যখন দেশের সিংহভাগ মানুষ যুদ্ধের বিপক্ষে এবং খোদ নিজ দলের কট্টর সমর্থকরাও একে 'চিরস্থায়ী যুদ্ধ' আখ্যা দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন, তখনো কেন ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ থামাতে পারছেন না?
