ইরান যুদ্ধ কীভাবে ন্যাটোর ভাঙন ধরাচ্ছে?
ক্ষমতা দেখাতে আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে এখন কঠিন গ্যাঁড়াকলে ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এমন যে এই যুদ্ধের কারণে এখন ভাঙনের দ্বারপ্রান্তে ৩২টি দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউরোপের পরীক্ষিত মিত্রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দিন যত গড়াচ্ছে- ততই স্পষ্ট হচ্ছে, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভাজন।
