শিশুর হাম হলে কী করবেন?
সম্প্রতি অভিভাবকেরা শিশুর জ্বর ও শরীরে র্যাশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে, হাসপাতালে ভিড় করছেন। এই শিশুদের অনেকেরই হাম শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের অনেক জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, বেশ কিছু শিশুমৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে জানা থাকা উচিত, হাম কী, কখন বিপজ্জনক, কেন ও কীভাবে ছড়ায় এবং শিশুর হাম হলে কী করবেন?
