অর্থনীতি ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে: অর্থমন্ত্রী
দেশের অর্থনীতি এখন ত্রিমুখী চ্যালেঞ্জের মধ্যে। সামষ্টিক অর্থনীতির নানা সংকট থেকে উত্তরণ, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাড়তি দামে জ্বালানি কেনার মতো চ্যালেঞ্জের মধ্যে রাজস্ব আদায়ে বড় কোম্পানিগুলোর কর ফাঁকি বন্ধে তৎপর হয়েছে সরকার। বুধবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে এনবিআরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
