বাংলাদেশ হলো ইরানের ভাই: ইরানি রাষ্ট্রদূত
আটকে পড়া বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। জাহাজগুলো ফেরত আনার বিষয়ে ঢাকা ও তেহরান উভয়পক্ষ কাজ করছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ১ এপ্রিল ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।
