কর আদায় প্রসঙ্গে এনবিআরকে কী বললেন ডিএসই পরিচালক?
আমরা বিগত সময়গুলোতে কষ্ট করে হাজার হাজার বিনিয়োগকারী ধরে এনেছি। এখন তাদের ওপর রাজস্ব আদায়ের চাপ দিলে তারা চলে যাবে। তাই পুঁজিবাজার থেকে রাজস্ব আদায়ে ধীরে চলার পরামর্শ দিয়েছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন।
