জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে কী বললেন বিরোধী দলীয় নেতা?
গণভোটের ফল মেনে সংবিধান সংস্কারসহ অন্যান্য বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংবিধান সংশোধনে বিশৈষ কমিটি করা হলে সেখানে বিরোধী দল থেকে সমান সংখ্যাক সদস্য রাখার আহ্বান জানান তিনি। ৩১ মার্চ জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এসব কথা বলেন।
