পাকিস্তান-মিশর-সৌদি-তুরস্ক: নতুন শক্তির উত্থান?
পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে ২৯ মার্চ ইসলামাবাদে বৈঠক করেছেন এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে বৈঠকটি। বিশ্লেষকরা বলছেন, গত ১৯ মার্চ রিয়াদে প্রথম দফার বৈঠকের পর, ইসলামাবাদে সম্প্রতি দ্বিতীয় দফায় এই উচ্চপর্যায়ের বৈঠক কেবল যুদ্ধবিরতির প্রচেষ্টায় সীমাবদ্ধ নেই। এই চার মুসলিম প্রধান দেশের সমন্বয়ে একটি 'নতুন চতুর্দেশীয় জোট' নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা চলছে এখন।
