ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের ৬ দিনের রিমান্ডে
রাজধানীর মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় গ্রেপ্তার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর- ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের ফের ৬ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৩১ মার্চ দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
