ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের রায়ে কী বলছে বিশ্ব?
ভণ্ডামির চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করল ইসরায়েল। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক দেশে দুই আইন চালু করেছে দেশটির পার্লামেন্ট। যেখানে প্রাণঘাতী হামলার অপরাধে ফিলিস্তিনিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের বিধান রাখা হলেও একই ধরণের অপরাধে ফাঁসিতে ঝুলতে হবে না ইসরায়েলিদের। বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এমন একপক্ষীয় আইনে ঝুঁকির মুখে পড়েছে ইসরায়েলের কারাগারে বন্দি বহু ফিলিস্তিনির জীবন। যাদের বাঁচাতে ইসরায়েলের এমন আইনের বিরুদ্ধে বিশ্বজুড়েই বইছে নিন্দার ঝড়।
