জ্বালানি সংকট: শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে কী পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর?
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ৩১ মার্চ সচিবালয়ে তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। আগামী ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে।
