কী হবে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ হলে?
লোহিত সাগরেও কি যুদ্ধের দামামা বাজতে চলেছে? ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক তৎপরতা কিছুটা এরকম বার্তা দিচ্ছে। এক মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও যোগ দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের ওপর দুইটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে।
