দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে কী জানালেন মন্ত্রী?
দেশে জ্বালানি তেলের কোন ঘাটতি নেই। এপ্রিল মাসে ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি দেশীয় উৎস থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন অকটেন সরবরাহ পাওয়া যাবে। ফলে মাসিক চাহিদা ৩৫ হাজার মেট্রিক টন হলেও—বর্তমান ব্যবস্থাপনায় অন্তত দুই মাসের অতিরিক্ত মজুত নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ৩০ মার্চ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
