গাজার পর নেতানিয়াহুর চোখ কি লেবাননে?
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গত দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। গোটা শহর পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। সেই অভিযান শেষ না করেই এবার দক্ষিণ লেবাননে চোখ পড়েছে ইসরায়েলের দখলবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। দক্ষিণ লেবাননের বাফার জোন আরও বড় করার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই নির্দেশ মোতাবেক দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। যা অনেকটা গাজা মডেল অনুসরণ করার মতোই।
