হাম পরিস্থিতি মোকাবেলায় কী উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়?
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, ২০১৮ সালের পর থেকে দেশে হামের টিকা দেয়া হয়নি। বিভিন্ন সংক্রামক রোগের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যতো তাড়াতাড়ি সম্ভব টিকা আসবে। আর টিকা আসার পরপরই দেয়া শুরু হবে। ৩০ মার্চ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।
