পারস্য উপসাগরে মার্কিন স্থল অভিযান কৌশল নাকি মারণফাঁদ?
পারস্য উপসাগরের শান্ত নীল জলরাশি এখন ধীরে ধীরে রণক্ষেত্রে রূপ নিয়েছে। গত কয়েক দশকের ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন তুঙ্গে। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের মূল ভূখণ্ডে সরাসরি হামলা না চালিয়ে কৌশলগত দ্বীপগুলো দখলের চেষ্টা করে, তবে সেটি হতে পারে ইতিহাসের অন্যতম জটিল এক যুদ্ধ। কিন্তু এই অভিযানে মার্কিন সেনাদের জন্য কি অপেক্ষা করছে বড় কোনো বিজয়, নাকি এটি হতে যাচ্ছে একটি মারণফাঁদ?
