ব্রিটিশ সাম্রাজ্যের মতোই পতন হবে মার্কিন সাম্রাজ্যের?
ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল? নাকি তিনি কেবল নিজের সহজাত প্রবৃত্তির ওপর ভরসা করে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী একটি দেশের ওপর ঝাঁপিয়ে পড়েছেন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো যখন গত ২৮শে ফেব্রুয়ারি তেহরানে বোমাবর্ষণ শুরু করে, তখন হোয়াইট হাউসের বিশ্বাস ছিল- শীর্ষ নেতৃত্ব ধ্বংস হলেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে ইরানের শাসনব্যবস্থা। কিন্তু যুদ্ধের এক মাস পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, ওভাল অফিসের সেই হিসাব মেলেনি। উল্টো সেখানে কড়া নাড়ছে ইতিহাসের কিছু কঠিন এবং পুরনো সত্য।
