কর হার না বাড়িয়ে কী উপায়ে রাজস্ব আয় বাড়াতে চায় সরকার?
কর হার না বাড়িয়ে তিনটি উপায়ে রাজস্ব বৃদ্ধি করার পরিকল্পনার জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, বাংলাদেশে আগে জারিকৃত আইনি আদেশ বা এসআরও এর সংস্কৃতি ছিল। সেখান থেকে সরে এসে কর জিডিপির অনুপাত ১০ শতাংশে নিতে চায় নতুন সরকার। ২৯ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের মতবিনিময় সভা শেষ ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
