মধ্যপ্রাচ্যে কেন মেরিন সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র?
ক্রমেই জটিল রূপ নিচ্ছে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত। একদিকে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার ইঙ্গিত, অন্যদিকে মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই দ্বিমুখী অবস্থান বড় করে তুলছে দুটি প্রশ্ন। প্রথমত, এটি কি কূটনৈতিক চাপ, নাকি বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি? দ্বিতীয়ত, পেন্টাগন আবারও কি ভুল করতে যাচ্ছে? টিবিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই বিস্তারিত।
