জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা কী?
জ্বালানি তেলের চোরাচালান বন্ধ ও মজুদদারদের ধরতে শিগগিরি অভিযানে নামবে সরকার। জাতীয় সংসদে সরকার দলীয় সভায় এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাশেষে সাংবাদিকদের এসব জানান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, ২ লাখ মেট্রিক টন জ্বালানি তেল চট্টগ্রাম বন্দের এসেছে, আরও ২ লাখ মেট্রিক টন বাংলাদেশ পথে রয়েছে।
