ছুটির দিনেও খোলা ডিপো; বিজিবি ও সেনা মোতায়েন
প্রায় ১ মাস ধরে চলছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে সরবরাহ সংকট। যদিও ডিপোতে কোন সংকট নেই বলছে কর্তৃপক্ষ। এদিকে সরবরাহ ঠিক রাখতে ছুটির দিনেও ডিপো থেকে দেয়া হয়েছে জ্বালানি তেল। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি।
